সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

অনুষ্ঠানের মাঝে হুমকি, সংগীত শিল্পী যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার সংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় মঞ্চে একের পর এক গান গেয়ে চলেছেন। হঠাৎ সাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধরের কথা কানে আসে তার। মুহূর্তে গান থামিয়ে শ্রোতাদের দিকে প্রশ্ন ছুড়তে দেখা যায় শিল্পীকে। কে মারবে বলেছেন তার টিম ম্যানকে? 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই ঘটনাটা কয়েক মাস আগে হয়েছিল ঠিকই। কিন্তু, এসব নিত্য লেগে রয়েছে আমাদের সঙ্গে। কিছু মানুষ আসলে সবসময়ই অ্যাটেনশন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। সোনারপুরে সেদিন অনুষ্ঠান করতে গিয়েছি। নেশাগ্রস্ত অবস্থায় যা হয়।’

আরও পড়ুন: বিমান কর্মীকে বউ ভেবে জড়িয়ে ধরলেন সাইফ!

তিনি বলেন, ‘যারা কমিটির দায়িত্বে ছিলেন বা শ্রোতারা যারা এসেছিলেন খুব সাহায্য করেছে আমায়। বিশেষ করে সোনারপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন, তারাও খুব সাপোর্ট করেছেন। তারা ওখান থেকে ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।’

শিল্পীর কথায়, ‘খুব স্বাভাবিকভাবেই সাউন্ড ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছিলেন। আমাকে বলছে দিদি ও আমায় মারবে বলেছে। আমি শুনে তো অবাক। এ কী অবস্থা? মারবে বললেই হলো? মাঝে-মধ্যেই এরকম কত রকম ঘটনার যে সম্মুখীন হতে হয় আমাদের কী বলব।’

সাউন্ড ইঞ্জিনিয়ার বাপি বাবু বলেন, ‘আশে-পাশের কিছু লোকজন যারা বিনা কারণে ঝামেলা করতে চলে আসে, তাদেরই একজন ছিলেন ওই ব্যক্তি। সেদিন অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ চলে এসেছিল লোকটি। আমাকে যখন মারবে বলছে, তখন দিদি জানতে পারে। কমিটির লোকদের কানে কথাটা যেতেই বাইরে বের করে দেয়।’

এসি/ আই.কে.জে/


সংগীত শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250