সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

অভিনেত্রী সিডনি সুইনির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, রহস্য কী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে অভিনেত্রী সিডনি সুইনির প্রশংসা করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ’সিডনি সুইনি একজন নিবন্ধিত রিপাবলিকান, বর্তমানে সবচেয়ে ‘‘হট’’ বিজ্ঞাপনে রয়েছেন। এগিয়ে যাও সিডনি!’ খবর এবিসি নিউজের।

এমি মনোনীত এই অভিনেত্রী ইউফোরিয়া ও দ্য হোয়াইট লোটাস সিরিজে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন, আমেরিকান ইগল নামের একটি ব্র্যান্ডের জিনসের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সেই বিজ্ঞাপনে তিনি বলেন, ‘Genes (জিন) বাবা-মায়ের মাধ্যমে সন্তানের মধ্যে উত্তরাধিকারসূত্রে আসে, যা চুলের রং, ব্যক্তিত্ব, এমনকি চোখের রং পর্যন্ত নির্ধারণ করে। আমার jeans (জিনস) নীল।’

এই শব্দধাঁধার কারণে কিছু মানুষ ২৭ বছর বয়সী এই নীল চোখের অভিনেত্রীর বিজ্ঞাপনকে ঘিরে সমালোচনা করেছেন এবং তা রং ও সৌন্দর্যের মানদণ্ড-সংক্রান্ত বিতর্কে রূপ নিয়েছে।

আমেরিকান ইগল বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়ে বলেছে, এটি পুরোপুরি ব্র্যান্ডের ডেনিম জিনস বোঝাতে ব্যবহার করা হয়েছে।

বিতর্কের মূল বিষয় কী

আমেরিকান ইগল গত ২৩শে জুলাই সিডনি সুইনিকে নিয়ে ভিডিও বিজ্ঞাপন প্রচার করে। বিজ্ঞাপনটিতে স্লোগান ছিল, Sydney Sweeney has great jeans অর্থাৎ সিডনি সুইনির জিনস দারুণ। এই স্লোগান ও বিজ্ঞাপনের শব্দচয়ন দেখে অনেকে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু করেন।

বিশেষ করে, ‘great jeans’ শব্দগুচ্ছটি নিয়ে, যেখানে ‘jeans’ শব্দটি উচ্চারণে ‘genes’-এর মতো শোনায় এবং এর মাধ্যমে কোনো কোনো সমালোচক মনে করেন, এটি ইউজেনিকসের (eugenics) ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বাতিলপ্রাপ্ত মতবাদ ইউজেনিকসে বিশ্বাস করা হতো যে, মানবজাতিকে বেছে বেছে প্রজননের মাধ্যমে ‘উন্নত’ করা যায়।

তবে অনেকে এই সমালোচনাকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন এবং সুইনির পক্ষ নিয়েছেন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায়, সিডনি সুইনি ২০২৪ সাল থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যে একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার। এরপরই ট্রাম্প বিষয়টি নিয়ে মন্তব্য করেন এবং সুইনির প্রতি সমর্থন জানান, তাকে ‘নিবন্ধিত রিপাবলিকান’ বলেই উল্লেখ করেন।

অন্যদিকে সুইনি এখনো এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি বা তার রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

জে.এস/

সিডনি সুইনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250