শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রমজানের আগে সংসদ নির্বাচন ভালো পদক্ষেপ, স্বাগত জানাল ৪টি দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আগামী ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চারটি রাজনৈতিক দল। তারা বলছে, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন ভালো পদক্ষেপ।

প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমে বলেন, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন করা ভালো পদক্ষেপ। এখন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে কীভাবে তারা এই নির্বাচন অনুষ্ঠান করবে।

এদিকে রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলনও। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি।’

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, এমন আশাবাদ ব্যক্ত করে ভাসানী জনশক্তি পার্টি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। দলটি মনে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। এবং সব রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।

প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250