শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

ডাকসু নির্বাচন: প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীমের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ অনেক ভালো দেখছি। তবে কাল থেকে আমার নামে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন পার্টির মিডিয়া থেকে এগুলো ছড়ানো হচ্ছে। যাতে আমার ভোট কমানো যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুঝে কোনোটা সঠিক, কোনোটা বেঠিক। আশা করছি ব্যালট পেপারের মাধ্যমে পেপারের মাধ্যমে তারা এর জবাব দেবে।’

আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তার বিরুদ্ধে ঈর্ষান্বিত হওয়ার কারণ হিসেবে শামীম বলেন, ‘হঠাৎ করে এসে এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে নিজের একটা অবস্থান তৈরি করেছি। এটাকে তারা থ্রেট ফিল করছে। এখন প্রোপাগান্ডা ছড়িয়ে তা দমন করার চেষ্টা করছে। রাজনীতির নিয়ম হলো যোগ্যতা দিয়ে প্রমাণ করা। কিন্তু তারা যোগ্যতার প্রমাণ না করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কেউ যদি প্রোপাগান্ডাকে বিশ্বাস করে আমাকে ভোট না দেয় তাহলে বুঝব প্রোপাগান্ডার জয় হয়েছে।’

শামীম আরও বলেন, ‘ভবিষ্যতে আর রাজনীতি করছি না। এটাই আমার শেষ। যদিও আগামীতে আবার ডাকসু নির্বাচন হবে। ভিপি হিসেবে যিনি আসবেন তাকে আমরা সহযোগিতা করব। আমরা একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি।’

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250