বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

অভিনয় কমিয়ে প্রযোজনায় মনোযোগী দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তার প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং শুরু হচ্ছে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ন্যানসি মেয়ার্স পরিচালিত দ্য ইন্টার্নে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে। রবার্ট ডি নিরো অভিনীত সেই চরিত্রে নেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। আর প্রযোজনার পাশাপাশি হ্যাথাওয়ে অভিনীত চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপিকার।

তবে প্রায় চার বছর পর এসে মত বদলেছেন দীপিকা। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। শুধু প্রযোজক হিসেবেই এ প্রজেক্টে থাকবেন। সৃজনশীল বিষয়গুলোও দেখভাল করবেন। প্রযোজনায় আরও মনোযোগী হওয়ার জন্যই এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। দ্য ইন্টার্নের রিমেকে দীপিকার বদলে অন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে।

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে খানিকটা ভিন্ন পথে হাঁটতে চাইছেন দীপিকা। অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন। আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা। যে গল্পগুলো শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী আলোচনা তৈরি করার ক্ষমতা রাখে। দ্য ইন্টার্নের রিমেক সেই তালিকার প্রথম কাজ। 

এর আগে কা প্রোডাকশনস থেকে ‘ছপ্পাক’ ও ‘৮৩’ তৈরি হয়েছে। সিনেমা দুটি মুক্তি পেয়েছে ২০২০ ও ২০২১ সালে। কয়েক বছর স্থবির থাকার পর আবারও শুরু হচ্ছে কা প্রোডাকশনসের কার্যক্রম।

গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় তার অভিনয়ের কথা ছিল।

তবে আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না, ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ, বলতে পারবেন না তেলুগু সংলাপ—এসব শর্ত দেওয়ায় দীপিকাকে বাদ দেন নির্মাতা। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর দীপিকা যুক্ত হয়েছেন অ্যাটলির নতুন সিনেমায়। শাহরুখের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

জে.এস/

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250