বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

আবারও বাদ দীপিকা? ‘ও রোমিও’-তে তার স্থলাভিষিক্ত তৃপ্তি দিমরি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। সেই সময় তার জায়গায় বেছে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এরপর আট ঘণ্টা কাজের দাবিকে কেন্দ্র করে ‘কল্কি ২’ সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা—যা নিয়ে বলিউডে কম চর্চা হয়নি।

এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘ও রোমিও’। সম্প্রতি অন্তর্জালে প্রকাশ্যে আসা ছবিটির ট্রেলারে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। সেখানে তার চরিত্রের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আফসা’। আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ, ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিচালক বিশাল ভরদ্বাজ একটি দীর্ঘ বার্তায় জানিয়েছিলেন, তার আগামী ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন।

তখন দীপিকার চরিত্রের নাম বলা হয়েছিল ‘আফসান’। ফার্স্ট লুকে নামের শেষ অক্ষরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নায়িকার বদল নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকের ধারণা, এই ছবিতেও দীপিকাকে সরিয়ে তৃপ্তিকেই চূড়ান্ত করা হয়েছে। এই নিয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

‘অ্যানিম্যাল’ এবং ‘ভুলভুলাইয়া ২’-এর মতো পরপর দুটি হিট ছবির পর একাধিক নামী পরিচালকের পছন্দ হয়ে উঠেছেন তিনি। বলিউড সূত্রের দাবি, এই দুই ছবিই তৃপ্তির অভিনয় জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে বড় প্রজেক্টে সুযোগ পেয়ে কি তৃপ্তি ধীরে ধীরে বলিউডের ‘এক নম্বর নায়িকা’র দৌড়ে এগিয়ে যাচ্ছেন? নাকি এই সবই নিছক গুঞ্জন—তার উত্তর দেবে সময়ই।

জে.এস/

তৃপ্তি দিমরি দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250