শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

এক প্লেট বিরিয়ানির দাম ৩০ হাজার টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিরিয়ানির কথা শুনলে খেতে ইচ্ছে করবেনা এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। বিরিয়ানির রয়েছে নানান পদ। যেমন:- কাচ্চি বিরিয়ানি, ঢাকাইয়া, হায়দ্রাবাদিসহ আরো কতো কি!

আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে রয়েছে অসংখ্য বিরিয়ানির দোকান। যেখানে খুব কম মূল্যেই এক প্লেট বিরিয়ানি খেতে পারি আমরা।কিন্তু বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে এক প্লেট বিরিয়ানির জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয়। এমনই একটি বিরিয়ানির সন্ধান পাওয়া গেলো দুবাই শহরে ‘দ্য বোম্বে বরো’ রেস্তোরাঁয়। যার এক প্লেট বিরিয়ানির মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

আরো পড়ুন : ব্যাচেলরদের গ্রাম!

দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যানশিয়াল সেন্টারে রয়েছে এই রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় পাওয়া যায় ‘রয়্যাল গোল্ড বিরিয়ানি’। সুবিশাল সোনার থালায় পরিবেশন করা হয় এই বিরিয়ানি। সঙ্গে থাকছে ২৩ ক্যারাট সোনার পাতা।

জানা যায়, এই পাতা খাদ্যযোগ্য। দুবাইয়ের মুদ্রায় এই খাবারের দাম ১০০০ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এখানকার এক প্লেট বিরিয়ানিতে থাকে সুগন্ধি বিরিয়ানি রাইস, কাশ্মীরি মাটন কাবাব, মালাই চিকেন, পুরানি দিল্লি মটন চাপ আর মোগলাই কোপতা। এই সবকিছুই সোনালি মোড়ক এবং জাফরান দিয়ে সাজানো থাকে বলে এর দাম এত বেশি। কিন্তু এই একপ্লেট বিরিয়ানি প্রায় ছয় থেকে সাতজন খেতে পারেন। 

সূত্র: টাইমস আউট দুবাই

এস/এসি


বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250