সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

গ্রীষ্মকালীন তরমুজ চাষে ঝুঁকেছেন কুড়িগ্রামের নারীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কম খরচে বেশি লাভ হওয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে ঝুঁকেছেন কুড়িগ্রামের নারীরা। রাজারহাট উপজেলায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে তরমুজ। শতক প্রতি ৩৫ হাজার টাকা খরচে প্রতি মাসে আয় দেড় লাখ টাকা। মাচায় ঝুলছে বিভিন্ন সাইজের তরমুজ। কুড়িগ্রামের রাজারহাটের লাভলী বেগমের ক্ষেতে ফলন এসেছে বেশ।

পরিবেশবান্ধব পলিথিন দিয়ে পরীক্ষামূলকভাবে উঁচু জমিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন তিনি। জমি তৈরি, সার ও বীজ কেনায় সহযোগিতা পেয়েছেন বেসরকারি সংস্থার। এখন লাখ লাখ টাকা আয় করতে পেরে খুশি তিনি।

আরো পড়ুন:  বর্ষাকালে পুকুরের মাছের যত্ন নেবেন যেভাবে

তরমুজ চাষে লাভলী বেগমের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠেছেন অন্যরাও। আশপাশের গ্রাম থেকে তার তরমুজ ক্ষেত দেখতে আসেন অনেকে।

কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের প্রযুক্তিগত ধারণা দেয়া গেলে জেলায় তরমুজ চাষের আরো বিস্তার ঘটবে। তরমুজ মূলত চরের ফসল। কুড়িগ্রামের চার শতাধিক চরে এ ফল চাষ সম্প্রসারণে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ।

এসি/ আই.কে.জে/

তরমুজ চাষ গ্রীষ্মকালীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250