মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ভিডিও ভাইরাল

চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে এক যুবক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৭ই জুলাই) দিবাগত রাত ১২ টার পরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা আজ শুক্রবার (১৮ই জুলাই) রাত ১০ টার দিকে গণমাধ্যমকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। কলাবাগান বাস টার্মিনালের অদূরের ঘটনা এটি। যেটি ধানমন্ডি থানার আওতাধীন। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও আমরা তদন্তের কাজ শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছে কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করে ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে। 

ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে অনেক মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

জে.এস/

ভিডিও ভাইরাল ছিনতাইকারী ভাইরাল ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250