শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘৫ই আগস্ট থেকে মিডিয়া দখল দেখছি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের পর দেশে গণমাধ্যম ‘দখল’ দেখার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আগামী নির্বাচনে গণমাধ্যমের অপব্যবহারের আশঙ্কাও করেছেন তিনি।

আজ বুধবার (২৯শে অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন এনসিপি নেতা মুশফিক, যিনি নিজেও একসময় সাংবাদিকতা করেছেন।

বৈঠকে মুশফিক বলেন, ‘৫ই আগস্ট (২০২৪ সালের) থেকে দেখেছি মিডিয়া দখল করা শুরু হয়েছে...মিডিয়ায় রিভার্স একধরনের দলীয়করণ হয়েছে। যেখানে আগে একধরনের ছিল, এখন অন্য মতাবলম্বী লোকদের নিয়ে রিপ্লেস করার বিষয়টি ছিল।’

আগামী সংসদ নির্বাচনে গণমাধ্যমের অপব্যবহারের কারণে খারাপ পরিস্থিতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে মুশফিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, সেটা দেখে কিছুটা বিজেপি বা ট্রাম্প (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) স্টাইলে মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন ক্যাম্পেইনের মতো করে চলছে বলে মনে হচ্ছে। এটা যদি হয় তাহলে আগামী নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হবে, সেখানে এই গণমাধ্যমের অপব্যবহার অথবা ভুল চর্চার কারণে অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করি। সে কারণে সবার প্রতি একটা দায়িত্বশীলতার আহ্বান জানাই।’

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ, কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, বিএনপির মিডিয়া সেলের প্রধান মওদুদ হোসেন আলমগীর ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য কামরুন্নেসা হাসান প্রমুখ।

মুশফিক উস সালেহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250