শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ড্রাগন চাষে সফল নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা মাহবুব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় বিদেশী ফল ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মাহবুব জামান। ড্রাগনের চারা রোপণের দেড় বছরে দ্বিতীয় মওসুমে মাত্র তিন বিঘা জমি থেকে ১২ লাখ টাকার ড্রাগন বিক্রি করার প্রত্যাশা করছেন তিনি। তার এ সফলতায় অনেকেই ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন।

উচ্চ শিক্ষিত কৃষি উদ্যোক্তা মাহবুব জামান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামে তার প্রায় ৭ বিঘা জমিতে মিশ্র ফল বাগানে ড্রাগন চাষ করেছেন তিনবিঘা জমিতে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এ তিন বিঘা জমিতে সাড়ে ৫ হাজার ড্রাগন চারা রোপণ করেন। চারা রোপণের এক বছর পরেই প্রথম বার তেমন ফল না এলেও দ্বিতীয়বারে ব্যাপক ফল ধরেছে গাছে গাছে। ইতিমধ্যেই তার এ বাগানের ড্রাগন ফল বাজারজাত করতে শুরু করেছেন। প্রতিদিন দু’শ থেকে তিনশ কেজি ড্রাগন উত্তোলন করা সম্ভব হচ্ছে। সেই হিসেবে আগামী নভেম্বর পর্যন্ত এ মওসুমে তার এ বাগান থেকে প্রায় ৬ হাজার কেজি ড্রাগন ফল উত্তোলনের প্রত্যাশা করছেন তিনি। তার বাগানের ড্রাগন ফল টকটকে লাল বর্ণের এবং খুবই সুস্বাদু।

মাহবুব জামানের এ ড্রাগন বাগানে ৬ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তার ড্রাগন চাষের সফলতা এবং বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন। তাদের অনেকেই ড্রাগন চাষের উদ্যোগ নেবেন বলে জানান। 

আরও পড়ুন: মধুপুরে আনারসের ব্যাপক ফলন ও ভালো দামে খুশি চাষিরা

মাহবুব জামান ড্রাগন চাষের পাশাপাশি একই দাগের আরও চার বিঘা জমিতে গড়ে তুলেছেন দেশীসহ বিভিন্ন উন্নত জাতের পেয়ারা বাগান।

এসি/  আই.কে.জে

ড্রাগন ফল কৃষি উদ্যোক্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250