শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

মসজিদসহ সকল উপাসনালয়ের মর্যাদা বজায় রাখতে আহ্বান প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মসজিদ মাজারসহ দেশের সব উপাসনালয়ের মর্যাদা বজায় রেখে সব ধর্মের পারস্পারিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার সুপ্রিম কোর্ট মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘আসুন, একটি সম্মিলিত প্রতিশ্রুতি আমরা করি এবং তা হলো আমাদের মসজিদ, মাজার এবং প্রকৃতপক্ষে সমস্ত উপাসনালয়ের মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতি। সকল ধর্মের পারস্পরিক সহাবস্থানের নীতির ওপর নির্মিত একটি সমাজের জন্য কাজ করার প্রতিশ্রুতি, যার ভিত্তি হবে - ন্যায়বিচার, সহমর্মিতা এবং ঐক্য। '

প্রধান বিচারপতি বলেন, "সহস্রাব্দ ধরে এই মসজিদ এবং মাজার সর্বদা আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শুধু প্রার্থনার স্থান হিসেবে নয়,  শিক্ষা এবং জ্ঞান অর্জনের কেন্দ্র হিসেবেও। প্রাথমিক দিকে ইসলামের মহান বিদ্বান ব্যক্তিদের মতন আমরা আজও মসজিদের মধ্যে জ্ঞান অন্বেষণের অনুশীলন আনন্দের সাথে চালিয়ে যাচ্ছি। তাই প্রকৃতপক্ষে দেশব্যাপী সমস্ত মসজিদ ও মাজারের পবিত্রতা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।"

তিনি বলেন, 'জ্ঞান অর্জনের পাশাপাশি, মসজিদ এবং মাজারগুলি ঐক্যের শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে, বিশেষ করে বিশ্বের এই নির্দিষ্ট অংশে। সামাজিক বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে, সকলেই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় প্রার্থনা করার জন্য, যা সাম্য এবং নম্রতার মূল্যবোধকে শক্তিশালী করে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আরও পড়ুন: জ্বালানি নীতি ঢেলে সাজাতে হবে : বাপা

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত মাজার মসজিদ ভবনের নির্মাণ প্রকল্পের ওপরে স্লাইড প্রদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান  প্রকৌশলী মোহাম্মদ শামীম আকতার।

স্লাইড এ বলা হয়, ৬ই ডিসেম্বর ২০২৩ সালে একনেকে অনুমোদন পায় সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ নির্মাণ প্রকল্প।

এর নির্মাণ ব্যয় ১১০ কোটি ৫৮ লাখ টাকা। এখানে দুইটি বেজমেন্টসহ চারতলা মসজিদ নির্মাণ করা হবে। যেখানে থাকবে নারী পুরুষের নামাজ আদায় এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা। একত্রে নামাজ আদায় করতে পারবেন আড়াই হাজার মানুষ।

এসি/  আই.কে.জে


প্রধান বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250