শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

‘সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয়’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সময় বেঁধে দিয়ে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানানো যৌক্তিক নয়। তিতুমীরসহ সরকারি সাত কলেজকে নিয়ে সরকারের গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে।’

রোববার (২রা ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে অযৌক্তিকভাবে একটা বিশ্ববিদ্যালয় করে দেবো আর সেটার ভার পরবর্তী সরকারকে বহন করতে হবে, এমন সিদ্ধান্ত নিতে পারবো না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত। কারণ, এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।’

‘বিগত সরকারের আমলে নেওয়া মেগাপ্রকল্প এখন বোঝায় পরিণত হয়েছে’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এসব প্রকল্প বাস্তবায়নে নেওয়া বিদেশি ঋণ সুদসহ পরিশোধ শুরু হলে দেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে।’

প্রসঙ্গত, একনেকের বৈঠকে মোংলা বন্দরের বিভিন্ন সুবিধা সম্প্রসারণসহ ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা।

হা.শা./কেবি

ওয়াহিদউদ্দিন মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250