বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ এ তথ্য জানান।

এর আগে সকাল সকাল ৬টায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অফিস। সোমবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আনিস আহমেদ বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকে থাকতে পারে। এখানে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।

আরও পড়ুন: হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রামের মানুষ

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা বাগানে শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে শ্রমিকদের।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ পাল্টানো শুরু করেছে। চা-বাগানের সারিসারি ছায়াগাছ সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধূসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগান লেকগুলো অতিথি পাখির কল-কাকলীতে মুখর হয়ে উঠেছে।

এসি/ আই.কে.জে/ 

তাপমাত্রা রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250