বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জেনারেশন জেড নেতৃত্বাধীন সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। আজ মঙ্গলবারের (৯ই সেপ্টেম্বর) এই ভাষণে তিনি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন বলে জানা গেছে। খবর কাঠমান্ডু পোস্টের।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেনারেল সিগদেল নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাবেন। উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, চলমান বিক্ষোভ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেনাপ্রধান সরকারের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জাতিকে জানাবেন।

কাঠমান্ডু ও দেশের বিভিন্ন শহরে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে গতকাল জেন-জি প্রজন্মের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে আজ বিকেলে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। তবে তার পদত্যাগের পরও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল নেপালের রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশির ভাগই বয়সে তরুণ বা জেন-জি প্রজন্মের।

রাজধানী কাঠমান্ডুসহ দেশটির অন্তত সাতটি শহরে এদিন ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভ দমনে কঠোর হন অলি সরকার। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন।

বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। এমনকি সরকারের একাধিক মন্ত্রী এ অভিযোগ তুলে পদত্যাগ করেন।

আজ ভোর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা আবার জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে কাঠমান্ডুসহ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়। কিন্তু সেই কারফিউ তরুণদের মিছিল থামাতে পারেনি। এদিনও দুজন নিহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে।

অশোক রাজ সিগদেল নেপালের সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250