শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

তুলাসহ তৈরি পোশাকের কাঁচামাল আমদানির উৎসে কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

তুলাসহ তৈরি পোশাকের বিভিন্ন কাঁচামাল পণ্যে উৎসে কর প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ই জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২নং আইন) এর ধারা ৩৪৩ এ প্রদত্ত ক্ষমতাবলে, উৎসে কর বিধিমালা, ২০২৪ এর বিধি ৮ এর উপ-বিধি অনুযায়ী পণ্যগুলোর আমদানির ক্ষেত্রে আমদানি করা পণ্যমূল্যের ওপর উৎসে কর সংগ্রহের হার ০ শতাংশ (শূন্য শতাংশ) নির্ধারণ করা হলো।

পণ্যগুলোর মধ্যে রয়েছে— তুলা (বাছাই করা তুলা, আঁচড়ানো তুলা), সিনথেটিক স্টেপল ফাইবার, অ্যাক্রেলিক, আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবার ইত্যাদি।

চলতি বছর তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করেছিল এনবিআর। এই সিদ্ধান্তের সমালোচনা করেন ব্যবসায়ীরা।

জে.এস/

কর প্রত্যাহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250