বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বরিশালকে ১৯৪ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আভিশকা ফার্নান্দোর অপরাজিত ৯১ রানের ঝোড়ো ইনিংসে ফরচুন বরিশালকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বন্দর নগরীর দলটি।

শনিবার (২৭শে জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দর নগরীর দলটির হয়ে সর্বোচ্চ ৯১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন আভিশকা ফার্নান্দো।

টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় চট্টগ্রাম। তাইজুল ইসলামের প্রথম ওভারের শেষ বলে ৫ বলে ১২ রানে ফেলেন বাঁহাতি ওপেনার।

আরও পড়ুন: চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট পান তাইজুল। ইমরানউজ্জামানকে ৪ রানে সরাসরি বোল্ড করে বিদায় করেন টাইগার স্পিনার। তৃতীয় উইকেটে আভিশকা ফার্নান্দো ও শাহাদাত হোসেন দিপু ৭০ রানের জুটি গড়েন। ২৯ বলে ৩১ রান করেন শাহাদাত দিপু।

এসকে/ 

বিপিএল ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250