রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’

১২শ স্বেচ্ছাসেবী নিয়ে মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।

২রা ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এই কার্যক্রম শুরু হয়।  এর আগে বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।

গত ৩১শে জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছেলেন ডিএনসিসি মেয়র। 

আরো পড়ুন: আমবয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমা 

আতিকুল ইসলাম বলেছিলেন, ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না। এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হবে। 

এইচআ/  ‪আই.কে.জে

মেয়র আতিকুল ইসলাম প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250