সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা নীলফামারীতে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। লোকালয় ও জনপদগুলোতে মাঝরাত থেকেই কুয়াশা ঝড়তে দেখা যায়। দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে।

স্থানীয়রা গণমাধ্যমেকে জানান হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলের মানুষ প্রতিবারই একটু আগেভাগে অনুভব করে শীতের আমেজ। কিন্তু অন্যান্য বারের তুলনায় এ বছর এ জেলায় আরো আগে শীত নামবে বলে আশঙ্কা করছেন তারা।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম গণমাধ্যমকে বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগমনী শীত শুরু হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। 

শহরের কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে জানান, শীত আসতে শুরু করেছে ঘন কুয়াশার মাধ্যমে সেটিই আমাদের জানান দিচ্ছে। তবে দিনের বেলায় অনেক গরম অনুভূত হলেও রাতের বেলা কম্বল গায়ে নিয়েই ঘুমাতে হচ্ছে। এই আবহাওয়ায় শীতের কথা মনে করিয়ে দিচ্ছে।

ওআ/কেবি

শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250