সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

দিন গড়ানোর সঙ্গে বাড়ছে নতুন বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৫ এর অষ্টম দিন ছিল শনিবার (৮ই ফেব্রুয়ারি)। এদিন মেলায় নতুন বই এসেছে ১০২টি। শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) নতুন বই আসে ১৮৪টি। যা প্রতিদিনের হিসাবে এবারের বইমেলায় এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী বইমেলার দিন গড়ানোর সঙ্গে প্রতিদিনই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা।

শনিবার মেলা শুরু হয় দুপুর ২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ শাখায় ৩৪ জন, ‘খ’ শাখায় ৬৬ জন এবং ‘গ’ শাখায় ৩৯ জন নির্বাচিত হয়। প্রতিযোগিতায় সর্বমোট ১৩৯ জন অংশগ্রহণ করে। 

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম ও মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।  

প্রাবন্ধিক রফিক-উম-মুনীর চৌধুরী বলেন, ‘মোহাম্মদ হারুন-উর-রশিদ ছিলেন একাধারে শিক্ষক, শিক্ষাবিদ, প্রশাসক, কবি, লেখক, অনুবাদক ও সুফিবাদ চর্চাকারী। তার লেখালেখির জগৎ বিচিত্র। তিনি ভাষা, সমাজ ও শিক্ষা প্রসঙ্গে জ্ঞানগর্ভ প্রবন্ধ যেমন লিখেছেন, তেমনি রচনা করেছেন সুখপাঠ্য ভ্রমণ কাহিনি।’

এদিকে ‘লেখক বলছি’ মঞ্চে শনিবার নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ফরিদ সাইদ ও কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা ও ফারহানা পারভীন হক তৃণা। এদিন ছিল আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন উদ্ভাস নৃত্যকলা একাডেমির পরিবেশনা। এরপর সংগীত পরিবেশন করেন শিল্পী সুষ্মিতা দেবনাথ সূচি, বিজন চন্দ্র মিস্ত্রী, গার্গি ঘোষ ও শার্লি মার্থা রোজারিও প্রমুখ।

রোববার (৯ই ফেব্রুয়ারি) নবম দিন একুশে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: মাকিদ হায়দার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেবেন আসিফ হায়দার ও সৈকত হাবিব। এতে সভাপতিত্ব করবেন কবি আতাহার খান। 

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250