সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

অস্বস্তিকর পোশাক পরতে হবে, তাই শাহরুখের সিনেমা ফিরিয়ে দেন রাভিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

৯০–এর দশক ও ২০০০–এর শুরুতে শাহরুখ খান ও জুহি চাওলার জুটি মানেই পর্দায় জাদু। দুজন একসঙ্গে কাজ করেছেন প্রায় আটটি ছবিতে। কিন্তু জানেন কি, এই তালিকারই একটি আলোচিত ছবি ‘ডর’ (১৯৯৩)–এ জুহির আগে কিরণের চরিত্রের প্রস্তাব গিয়েছিল রাভিনা ট্যান্ডনের কাছে?

সম্প্রতি এএনআই–এর পডকাস্টে হাজির হয়ে রাভিনা জানান, ‘ডর’–এর প্রস্তাব তিনিই প্রথম পেয়েছিলেন। ছবিতে শাহরুখ, সানি দেওল ও জুহি চাওলা ছিলেন মুখ্য ভূমিকায়।

রাভিনা বলেন, ‘এ ছবির প্রস্তাব প্রথমে আমার কাছেই এসেছিল। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। কিছু জায়গায় এমন দৃশ্য ছিল—যেখানে হয়তো সাঁতারের পোশাক পরতে হতো। আমি তখনই বলেছিলাম, না, আমি সাঁতারের পোশাক পরব না। এমন কয়েকটা দৃশ্য ছিল যেগুলোতে আমি একটু অস্বস্তিতে ছিলাম।’

রাভিনা আরও জানান, ‘প্রেম কয়েদি’ (১৯৯১) ছবিটিও তাকে প্রথম অফার করা হয়েছিল—যা পরবর্তী সময়ে কারিশমা কাপুরের অভিষেক চলচ্চিত্র হয়। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

‘“প্রেম কয়েদি”–এর প্রস্তাবও আমাকে দেওয়া হয়েছিল। সেখানে একটা দৃশ্যে নায়কের হাত টেনে জামার চেইন খোলা হয়—আমি ওটা করতে রাজি হইনি। তখন আমি অনেক কিছুতেই অস্বস্তি বোধ করতাম। যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ হতে পারতাম না, তাদের কাছাকাছি শটেও অস্বস্তি হতো। একটু দূরত্ব বজায় রাখতাম সব সময়’, বলেন তিনি।

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমারেখা নিয়ে খুব সচেতন ছিলাম। তাই অনেকে আমাকে অন্য রকম ভাবত।’ যদিও ‘ডর’–এ অভিনয় করা হয়নি, রাভিনা ট্যান্ডন পরবর্তী সময়ে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন নানা জনপ্রিয় ছবির মাধ্যমে।

জে.এস/

রাভিনা ট্যান্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250