শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

নিষিদ্ধ হলো শাহপরাণ মাজারে গান-বাজনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ই সেপ্টেম্বর) থেকে ওরসের নামে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।

তিনি বলেন, মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের ৪, ৫ ও ৬ তারিখে তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন কোরআনখানি, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।

সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধের বিষয়টি নিয়ে তারা বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরাণ মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সব ধরনের অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বাদ জুমা মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা, মাদক সেবনসহ সব ধরনের অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেন উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।

ওআ/কেবি

হজরত শাহপরাণ (রহ.) মাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250