মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন, পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ আশরাফ হাকিমি জিতেছেন শিরোপার ট্রেবল। প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাসহ বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছেন মরক্কোর অন্যতম সেরা রাইটব্যাক। এত সুসংবাদের ভিড়ে আরেকটি গুঞ্জন সামাজিক মাধ্যমে বেশ ডালপালা মেলছে। মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমির।

কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশন ফুটবল ম্যাচ দেখতে যান তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি নেটিজেনদের। তার পরেই জল্পনা-কল্পনার শুরু। প্রেমে পড়েছেন নোরা ফাতেহি! 

বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সবারই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি। এই বিষয়ে নোরা বা আশরাফ কেউই কিছু বলেননি।  কিন্তু নোরার ছবিতে আশরাফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।

জে.এস/

নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250