রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্ব থেকে তো বিচ্ছিন্ন না। নারীরা গর্ভে সন্তান ধারণ করবেন, দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো ৮ ঘণ্টা পেশাগত দায়িত্ব পালন করবেন; ইজ ইট জাস্টিস।’

তিনি বলেন, ‘আমি আমেরিকায় একটা মিটিংয়ে মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাদের কর্মঘণ্টা আট থেকে তিন বাদ দিয়ে পাঁচ রাখার কথা বলেছিলাম।কিন্তু একটা বক্তব্যে সবকিছু পরিষ্কার করা যায় না। তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে। কিন্তু আমরা খুব তাড়াপ্রবণ মানুষ, সঙ্গে সঙ্গে সবকিছু পেতে চাই। না পেলে আমরা অস্থিরতায় ভুগি। আপনাদের কথা বলছি না, যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলছি। তারা তখন একটা কথা চালু করে দিলেন যে, এই সমাজে তো নারীদের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে, এমনি নারীরা কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে মালিকপক্ষ কেন নারীদেরকে রিক্রুট করবে।’

জামায়াত আমির বলেন, ‘আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন, যেটা আমাদের নেই। আমরা ১০ জন মিলে একটা বাচ্চা পেটে নিতে পারব না, এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। গর্ভে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারব না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়ে সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মায়েদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না, তারা তো চায়।’

তিনি বলেন, ‘বহু মা আট ঘণ্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরি ছেড়ে দেন। কিন্তু তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সঙ্গে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে তিন ঘণ্টা তিনি কাজ করবেন না, এটার ক্ষতিপূরণ কে দেবে? ইয়েস ইট ইজ গভমেন্ট, এটা গভমেন্টের রেসপন্সিবিলিটি, মায়ের জাতিকে সম্মান দেখান।’ 

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সোস্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত, আমি যদি আমার মাকে সম্মান করতে পারি, তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারব ইনশাআল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোনো মা যদি ফিল করেন, এক বছরের মাথায় আই এম ওয়েল টু ডু। আমি পারব। মোস্ট ওয়েলকাম। তিনি করবেন। তাকে বাধ্য করা হবে না, দুই থেকে আড়াই বছরের অপরচুনিটি নিতে। শি উইল বি এপ্রিশিয়েটেড। তাকে আমরা এপ্রিশিয়েট করব ইনশাআল্লাহ। এখন কথা হলো, প্রথম দিনেই কি এটা হবে, না হবে না?এটা গ্র্যাজুয়াল প্রসেজের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ।’

জে.এস/

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250