বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বিসিবির নতুন দায়িত্ব নিলেন হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন হাবিবুল বাশার। সাবেক এই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচন প্যানেলে ছিলেন। 

বোর্ডের সঙ্গে তাদের চুক্তি শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। গত ১২ই ফেব্রুয়ারি প্রধান নির্বাচক ঘোষণা করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। তার সঙ্গে আছেন হান্নান সরকার। পুরনো নির্বাচক প্যানেলের আব্দুর  রাজ্জাক আছেন নতুন প্যানেলেও। 

বিসিবির নির্বাচকের দায়িত্ব হারানো হাবিবুল বাশার এবার বিসিবির নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তাকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিসিবি জানিয়েছে এই খবর। 

আরো পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুস্তাফিজ

বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার, নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান ও জাতীয় নারী দলের অধিনায়কের ছবি দিয়ে এই খবর জানিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট শাখার চেয়ারম্যান শফিউল চৌধুরী আলম নাদেল ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এসি/

বিসিবি হাবিবুল বাশার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250