শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নারী এশিয়ান কাপ বাছাই

বাহরাইনকে হারাতে প্রত্যয়ী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

#

সংবাদ সম্মেলনে বাহরাইনের কোচ আদনান হোসাইনের সঙ্গে বাংলাদেশের কোচ পিটার বাটলার (বাঁয়ে)। ছবি: বাফুফে

সুযোগ-সুবিধা নিয়ে ঘাটতির কথা মিয়ানমারে যাওয়ার আগেও শুনিয়েছিলেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে নিলেন অকপটে। কথায় অবশ্য রয়েছে আত্মবিশ্বাসের ছাপ। দেখছেন বড় স্বপ্ন।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে আজ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। বাহরাইনের (৯২) সঙ্গে এবারই প্রথম সাক্ষাৎ হচ্ছে বাংলাদেশের (১২৮)।

র‍্যাঙ্কিংয়ের ৩৬ ধাপ এগিয়ে থাকা দলটি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে গিয়ে খেয়েছে ধাক্কা। ৭৩ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে হেরেছে ১-০ গোলে। এর আগে র‍্যাঙ্কিংয়ে ১১৭ নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে করেছে ড্র।

তাই বলে বাহরাইনকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ বাটলার, ‘বাহরাইন শারীরিকভাবে শক্তিশালী। খুবই তরুণ একটি দল, যারা এখনো উন্নতির পথে। কোনো দলকে আলাদা করে গুরুত্ব দিতে চাই না, ফুটবল চমকে দিতে পারে।’

বাহরাইনের তুলনায় সাম্প্রতিক সময়ে বেশ ছন্দে আছে বাংলাদেশ। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্রয়ের অভিজ্ঞতা দলের সক্ষমতা সম্পর্কে ভালো ধারণা এনে দিয়েছে বাটলারকে। 

বাংলাদেশের কোচ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে আমরা ভালো করেছি। যা আমাদের শক্তিমত্তা ও অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে। আমরা টুর্নামেন্টে এসেছি অর্ধেক প্রস্তুত অবস্থায়, কিন্তু পুরোপুরি আশাবাদী ও ইতিবাচক মনোভাব নিয়ে।’

বাংলাদেশ কখনোই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার পথ কঠিন হলেও আশাবাদী বাটলার, ‘আমার খেলোয়াড়রা যে উন্নতি করেছে, তা নিয়ে আশাবাদী। আমাদের বাস্তববাদী হতে হবে, যে যেখানে খেলার উপযুক্ত তাকে সেই জায়গায় খেলাতে হবে। যদি সবাই নিজের সেরা খেলাটা দেয়, তাহলে আমরা পারব মূল পর্বে খেলতে।’

নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250