বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৩ বছর পর ফিরছেন আবেদনময়ী সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে একসময় পরিচিত মুখ ছিলেন সমীরা রেড্ডি। পর্দায় তিনি পরিচিতি ছিলেন নিজের আবেদনময়ী উপস্থিতির জন্য। ‘রেস’, ‘দে দানা দন’-এর ছবির নায়িকা প্রায় ১৩ বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। ২০১২ সালের ‘তেজ’ ছিল তার শেষ ছবি। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ভৌতিক ছবি ‘চিমনি’ নিয়ে। তথ্যসূত্র ডিএনএ ইন্ডিয়া।

সমীরা জানান, তার এই প্রত্যাবর্তনের প্রেরণা এসেছে একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে, নিজের ছেলের কাছ থেকে। ‘এক বছর আগে আমার ছেলে রেস দেখে অবাক হয়ে বলল, “মা, তুমি তো এখন এ রকম দেখাও না। তুমি আবার অভিনয় করছ না কেন?” আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। ও-ই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল,’ বললেন সমীরা।

‘চিমনি’ শুটিং সেটে প্রথম দিনেই নার্ভাস ছিলেন তিনি। অনেকেই তাকে বলেছিলেন, ‘আপনি তো অনেক অভিজ্ঞ, এতটা নার্ভাস হওয়ার কী আছে।’ কিন্তু সমীরার মনে হচ্ছিল, যেন সবকিছু আবার নতুন করে শুরু করছেন। তবে ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন ঘুমিয়ে থাকা অভিনেত্রী জেগে উঠলেন। ‘অ্যাকশন শুনেই আমি চরিত্রে ঢুকে গেলাম এবং পরিচালক যেমন চেয়েছেন, তেমনভাবে অভিনয় করলাম,’ বললেন তিনি।

৪৬ বছর বয়সী সমীরা পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। করোনা মহামারির সময় তিনি এই প্ল্যাটফর্মে আরও বেশি সময় দিতে শুরু করেন। এখানে তিনি খোলাখুলি বলেন নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ নিয়ে—সন্তান সামলানো, শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে চলা, বয়স ও ওজন নিয়ে সামাজিক চাপ—যেসব বিষয়ে অনেক তারকা কথা বলতে এড়িয়ে যান, সমীরা চান সেগুলো স্বাভাবিক আলোচনায় আনতে।

বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250