বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

সৃজিত-মিথিলা ডিভোর্সের গুঞ্জন কি সত্যি হচ্ছে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই দেশের আলোচিত তারকা সৃজিত মুখার্জি ও মিথিলার প্রেম ছিল আলোচনার তুঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতাও করেছিলেন গোপনে। যদিও গোপন রাখতে চাইলেও বিষয়টি শেষ পর্যন্ত গোপন রাখা সম্ভব হয়নি। ভারতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা হাজির হন বাড়ির সামনে। এক পর্যায়ে সৃজিত সামনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

এদিকে সময় যত গড়াচ্ছে দুজনের বিচ্ছেদের গুঞ্জন প্রবল হচ্ছে। সৃজিত ও মিথিলা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাদের আগের মতো ঘনিষ্ঠভাবে আর দেখা যায় না।

চলতি মাসের ২৩শে সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে সৃজিতের উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন।

আরও পড়ুন: টাকার চেয়ে বড় সেলিব্রেটি নাই : নোবেল

বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন মিথিলা। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই।

যদিও বিয়ের পর থেকেই সৃজিত-মিথিলার ডিভোর্সের গুঞ্জন চলমান। তবে এর আগে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মিথিলা।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩রা আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন সত্য করে ২০১৯ সালের ৬ই ডিসেম্বর বিয়ে করেছিলেন সৃজিত-মিথিলা। 

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসি/  আই.কে.জে

ডিভোর্স সৃজিত-মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250