শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

কুড়িগ্রামে ৩০২ হেক্টর জমিতে আগাম শসার চাষাবাদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কম খরচে লাভ বেশি থাকায় শসা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আগাম শীতকালীন সবজি হিসেবে কুড়িগ্রামে এ বছর বন্যার ক্ষতি পুষিয়ে নিতে শসা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ মৌসুমে আবহাওয়া অনুকূল ও দাম ভালো থাকলে শসা বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন শসা চাাষিরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা আগাম শীতকালীন সবজি চাষে অন্যান্য। সবজির পাশাপাশি ৩০২ হেক্টর জমিতে শসার চাষাবাদ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি অফিস।

সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের চাষি মোঃ নুর ইসলাম বলেন, এ বছর তিন বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শসা চাষ করেছি। শসা চাষে ব্যয় হয়েছে বিঘা প্রতি মোট ১০-১২ হাজার টাকা। এখন পর্যন্ত মণপ্রতি ৪ হাজার দরে ২০ হাজার টাকার শসা বিক্রি করেছি। আবহাওয়া ভালো থাকলে আর গাছের রোগব্যাধি না হলে আশা করছি ভালো লাভবান হবো।

আরও পড়ুন: মাল্টা চাষে সাড়া ফেলেছেন রাবি শিক্ষার্থী ফাহিম

আরেক কৃষক মোঃ রোস্তম আলী বলেন, আমি এক বিঘা জমিতে শসা চাষাবাদ করেছি। শসা চাষের নিয়মিত পরিচর্যা ও ওষুধ প্রয়োগ করলে গাছে তেমন রোগবালাই ধরে না। তবে শসায় ছত্রাক/পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটিয়ে ক্ষেত ভালো রাখা যায়। বাজারে শসার চাহিদা ভালো। আশা করছি এ মৌসুমে ৫০-৬০ হাজার টাকার শসা বিক্রি করতে পারবো।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কুড়িগ্রাম জেলায় ৩২০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি শসার চাষাবাদ হচ্ছে। কৃষি অফিস থেকে চাষিদের সব সময় নির্দেশনা দেওয়া হচ্ছে। আশা করছি এ মৌসুমে শসা চাষিরা লাভবান হবে।

এসি/ আই.কে.জে

শসার চাষাবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250