সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

আজ মুক্তি পাচ্ছে ‘বেহুলা দরদী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হলো গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’। আজ ৩১শে অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রেক্ষিত হবে। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান। 

সিনেমার গল্পে দেখা যাবে, টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।

দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আফফান মিতুল, আজিজুন মীম, আশরাফুল আশীষ, সানজিদা মিলা প্রমুখ। পুরো শুটিং হয়েছে টাঙ্গাইলে। 

অভিনেতা আফফান মিতুল বলছেন  ‌“সব সিনেমা দেশকে প্রতিনিধিত্ব করে না। কিছু সিনেমা শুধুই বিনোদন ও বাণিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তৈরি হয়। আবার কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়।‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।”

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পকে আমরা দায়বদ্ধতার সঙ্গে তুলে ধরেছি। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।’

নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এই সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250