রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

ওমরাহ পালন ছাড়া কাবা চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বছরের অন্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করেন দেখে পবিত্র কাবা চত্বরে শুধুমাত্র ওমরাহ পালনকারীরাই যেতে পারবেন বলে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব।

সৌদির দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ পালনকারীরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

পবিত্র রমজান মাসের ঠিক আগে এ ঘোষণা দেওয়া হয়েছে। বছরের অন্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করে থাকেন। আরবি বছরের নবম মাস হলো রজমান। এ বছর সৌদি আরবে ১১ই মার্চ থেকে পবিত্র ও তাৎপর্যপূর্ণ এ মাসটি শুরু হতে পারে।

যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি। কাবার দিকে মুখ করে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন।

যেসব মানুষের হজ করার সামর্থ্য থাকে না তারা বছরের যে কোনো সময় সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ পালন করে আসেন।

আরও পড়ুন: প্যালেস্টাইনের ওমরাযাত্রীদের ৬ মাস বসবাসের অনুমতি দিলো সৌদি

সম্প্রতি বিদেশি মুসল্লিদের ওমরাহ পালনের সুবিধার্থে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে সৌদি সরকার। এছাড়া ভিসা পক্রিয়াও অনেক সহজ করে দিয়েছে দেশটি। এখন ব্যক্তিগত ভিসা, টুরিস্ট ভিসাধারীরাও ওমরাহ পালনের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা মোবারকেও যাওয়ার সুযোগ পান তারা।

বর্তমানে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি। আকাশ, নৌ ও স্থল যে কোনো দিক দিয়েই ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার যে বাধ্যবাধকতা ছিল; সেটিও তুলে দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এসকে/ 

ওমরাহ পবিত্র কাবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250