মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ধর্মেন্দ্রকে হারিয়ে ভেঙে পড়েছেন হেমা মালিনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র চলে যাওয়ার এক সপ্তাহ পার হয়েছে। ২৪শে নভেম্বর প্রয়াত হন তিনি। মৃত্যুর পর ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী ও দুই ছেলে-সানি ও ববি দেওলের আয়োজিত স্মরণসভায় দেখা যায়নি অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনীকে। তবে নিজের বাসভবনে স্বামীর স্মরণে গীতাপাঠের ব্যবস্থা করেন হেমা।

ধর্মেন্দ্রের মৃত্যুর পর তাকে সান্ত্বনা দিতে দেখা করতে গিয়েছিলেন ওমানের পরিচালক হামাদ আল রেয়ামি। দেখা করে বেরিয়ে এসে তিনি জানান, হেমা মালিনী ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছেন। কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করলেও চোখের জল সামলাতে পারছেন না তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসছে অভিনেত্রীর মনে।

হেমার আরও একটি তীব্র আক্ষেপ-ধর্মেন্দ্র তার লেখা কবিতাগুলো কখনোই প্রকাশ করেননি। পরিচালককে তিনি বলেছেন, “আমি প্রায়ই বলতাম, তোমার লেখাগুলো প্রকাশ করো। উনি বলতেন- ‘এখনও কিছু লেখা বাকি আছে।’ কিন্তু সময় তার জন্য অপেক্ষা করেনি, চলে গেলেন তিনি।"

হেমা জানান, এখন অচেনা মানুষরা হয়তো ধর্মেন্দ্রকে নিয়ে অনেক লেখালেখি করবেন, স্মৃতিচারণ করবেন, কিন্তু অভিনেতার নিজ হাতে লেখা সেই কবিতাগুলো পৃথিবীর আলো দেখল না—এটাই তার বড় বেদনা।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে ২৪শে নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার ‘বীরু’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। তার মৃত্যুতে বলিউডসহ ভক্তদের হৃদয়ে গভীর শোক নেমে এসেছে।

জে.এস/

হেমা মালিনী ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250