শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ইমরান খানকে ‘শান্তির জন্য বড় হুমকি’ বলে মন্তব্য করেছিলেন জেফরি এপস্টেইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘শান্তির জন্য বড় হুমকি’ বলে মন্তব্য করেছিলেন যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টেইন। ২০১৮ সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেছিলেন। নতুন প্রকাশিত এপস্টেইনের কিছু ব্যক্তিগত ই–মেইল থেকে এমনটা জানা গেছে। খবর দ্য ডনের।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ‘ওভারসাইট কমিটির’ ডেমোক্র্যাট সদস্যরা গত বুধবার (১২ই নভেম্বর) এসব নতুন ই–মেইল প্রকাশ করেছেন। কমিটি এক বিবৃতিতে জানায়, তারা এপস্টেইন এস্টেটের হস্তান্তর করা মোট ২৩ হাজার নথি প্রকাশ করেছেন।

অপ্রাপ্তবয়স্কদের যৌনকাজে সম্পৃক্ত করার দায়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ম্যানহাটনের এক আদালতে এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু মামলা চলাকালে ওই বছরের ১০ই আগস্ট কারাগারে তিনি আত্মহত্যা করেন। পরে দোষী সাব্যস্ত হন কুখ্যাত এই যৌন নিপীড়ক।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠান ইমরান খান বর্তমানে কারাগারে আছেন। ২০১৮ সালের ৩১শে জুলাই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ই–মেইলে আলাপচারিতায় ইমরান খানকে নিয়ে উল্লিখিত মন্তব্য করেছিলেন এপস্টেইন।

২০১৮ সালের ৩১শে জুলাই ভোর ৪টা ৪ মিনিটে অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে ই–মেইলে আলাপচারিতায় এপস্টেইন নানা বিষয়ে কথা বলেছিলেন। এই মার্কিন ধনকুবের ওই আলাপচারিতায় লিখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘যতটা সম্ভব সদয় ছিলেন’। ‘যুক্তরাষ্ট্র অন্যদের নির্বাচনে কীভাবে হস্তক্ষেপ করে’, একই ই–মেইলে সেটাও উল্লেখ করেছিলেন এপস্টেইন।

এপস্টেইন কয়েক মিনিট পরের একটি ই–মেইলে ইমরান খান ও পুতিনের নাম উল্লেখ করেন লিখেছিলেন, ‘(পুতিন) কোনো হত্যাকাণ্ডের মাধ্যমে (সরকার) উৎখাতের কথা বলেননি…সরকার উৎখাতের জন্য তহবিল দেননি...পাকিস্তানের ইমরান (খান) (তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ) এরদোয়ান, (ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী) খামেনি, (চীনের প্রেসিডেন্ট) সি চিন পিং বা পুতিনের চেয়ে শান্তির জন্য বড় হুমকি।’

অজ্ঞাত ব্যক্তি জানতে চেয়েছিলেন, ‘পাকিস্তানের সেই জনতুষ্টবাদী ব্যক্তি???’ এখানে সম্ভবত ইমরান খানকে বোঝানো হয়েছে। উত্তরে এপস্টেইন শুধু লিখেছিলেন, ‘খুব খারাপ খবর।’

সেই ব্যক্তি আবার প্রশ্ন করেছিলেন, ‘ক্রিকেট খেলোয়াড়?—তিনি কীভাবে কোনো ইসলামপন্থীর চেয়ে বেশি খারাপ হতে পারেন?’

জবাবে এপস্টেইন লিখেছিলেন, ‘(ইমরানের সঙ্গে তুলনা করলে) ডোনাল্ডকে আইনস্টাইন মনে হবে। (ইমরান) সত্য বলতে অক্ষম। ধার্মিক ইসলামপন্থী।’ ধার্মিক ইসলামপন্থী বলতে সম্ভবত ইমরানকে ইঙ্গিত করা হয়েছে।

ইমরান খানকে নিশানা করে নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টেইন আরও লিখেন, ‘অনেক পারমাণবিক অস্ত্র আছে। (এরদোয়ান বা খামেনির কাছে নেই)। তিনি আমার দুই বন্ধুকে বিয়ে করেছিলেন, একজন জিমি গোল্ডস্মিথের কন্যা। তিনি (জিমি) খুব ধনী, প্রভাব খাটানোতে সিদ্ধহস্ত। তাকে (জিমি গোল্ডস্মিথের কন্যাকে) ধর্ম বদলাতে বাধ্য করেছিল। নির্বোধ।’

জে.এস/

ইমরান খান জেফরি এপস্টেইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250