রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

যেভাবে সাজানো হলো নির্মূল কমিটির নেতা দীপক ঘোষের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

সদর থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ই জুন) সকালে দীপক কুমার ঘোষের ব্যবহৃত মোবাইল ফোন ক্লোন হয়। এরপর ওই মোবাইল থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে দীপক কুমার এদিন দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। 

জিডির কাজ শেষ করে দীপক কুমার থানা থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিয়ে খালপাড় পর্যন্ত গেলে জরুরি কথা বলে থানা থেকে ফোন করে তাকে ডেকে নেওয়া হয়। এরপর কোনো কথা না বলে থানার ভেতর বেশ কয়েক ঘণ্টা বসিয়ে রেখে গত বছরের ৪ঠা আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

দীপক কুমার ঘোষের সহকারী উদ্ধব সরকার সাংবাদিকদের জানান, দীপক কুমার একই ঘটনায় অন্য একজনের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এরপর নিম্ন আদালতে জামিন বহাল রাখেন সংশ্লিষ্ট বিচারক। ২০২৫ সালের জানুয়ারি মাসে সদর থানায় একই ঘটনায় কিরণ নামের এক ব্যক্তির করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে দীপক ঘোষকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

এরপর সারারাত বসিয়ে রেখে শুক্রবার (১৩ই জুন) দুপরে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ তার জামিন শুনানি হলে বিচারক ফারিহা নোশীন বর্ণী জামিন নামঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দীপক কুমার জামিনে থাকলেও ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

তিনি বলেন, গত বছরের ৪ঠা আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় একাধিক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ওইসব মামলায় দীপক অজ্ঞাতনামা আসামি হিসেবে রয়েছেন।

এইচ.এস/

ঘাতক দালাল নির্মূল কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250