শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন নুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার (২২শে সেপ্টেম্বর) সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

আবু হানিফ জানান, উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর। তার অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়াকামনা করেছেন তিনি।

আবু হানিফ বলেন, ‘দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে একই সঙ্গে আমরা উদ্বেগ প্রকাশ করছি, হামলার ২৪ দিন অতিক্রম করার পরও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

গত ২৯শে আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা।

এরপর গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন নুরুল হক। লাঠিপেটায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। সেদিন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণঅধিকার পরিষদের এই নেতা।

জে.এস/

নুরুল হক নুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250