শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে : উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে। বই হাতে পেলেই বোঝা যাবে কতটুকু ফলপ্রসূ হয়েছে। আমরা ত্রুটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি।

মঙ্গলবার (১৯শে নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিধান রঞ্জন বলেন, ‘এই স্কুল ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে। এখানে আমি ক্লাস সিক্স থেকে পড়ালেখা করেছি। আমার বাড়ি প্রত্যন্ত মধ্যনগর উপজেলায়। সেখান থেকে স্কুলে আসতে আমাদের সময়ে ১২ ঘণ্টা সময় লাগতো। এখন অনেক কম সময় লাগে। এই লঞ্চঘাট, নাইটস্কুল ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের রেকর্ড উচ্চতায়

তিনি বলেন, ‘জিপিএ-৫ শুধু শিক্ষার একমাত্র মানদণ্ড হতে পারে না। একজন শিক্ষার্থীকে জ্ঞান, মানবিকতা, নীতি-নৈতিকতা সব দিক থেকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একজন সুনাগরিক হতে হবে। দেশ-জাতি গঠনে ভূমিকা পালন করতে হবে।’

এই উপদেষ্টা আরও বলেন, ‘স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলায় শিক্ষার্থীদের মধ্যে একটি টিমওয়ার্ক গড়ে ওঠে। স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মান সম্মত লেখাপড়ার সুযোগ পাবে।’

এ সময় জেলা প্রশাসন ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/

উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250