বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

মেকআপ রুমে গোপন ক্যামেরা, পোশাক বদলালেই ছবি-ভিডিও ধারণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেকআপ রুমে গোপন ক্যামেরায় ধারণ করা হতো অভিনেত্রীদের গোপন ছবি ও ভিডিও। এমনি গোপন তথ্য ফাঁস করলেন দক্ষিণী অভিনেত্রী রাধিকা শরৎকুমার। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এতদিন ধরে নীরবে হেনস্তার শিকার অভিনেত্রীরা একের পর এক মুখ খুলছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তামিল ছবির জনপ্রিয় এ অভিনেত্রী কেরলে শুটিং করতে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। 

আরও পড়ুন:  গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার পরামর্শ দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, কেরলে সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। আমাকে সে জানাল, মেকআপ রুমের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।”

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন শ্রীলেখা মিত্রও। সে অনেক আগের কথা। তবে প্রকাশ করেছেন সম্প্রতি। জানিয়েছেন, একটি ছবিতে অডিশন দেওয়ার সময় হেনস্তার শিকার হয়েছিলেন। 

এসি/ আই.কে.জে

মেকআপ রুম গোপন ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250