সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

শফিকুল আলম তথাকথিত প্রেস সচিব, টাউট বাটপার কোম্পানির কোলে আছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে 'তথাকথিত' প্রেস সচিব হিসেবে উল্লেখ করে তার কঠোর সমালোচনা করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি অভিযোগ করেন, প্রেস সচিব শফিকুল আলমের 'সর্বশেষ টাউট বাটপার কোম্পানির কোলে বসে ফুলবাড়ী নিয়ে তার মন্তব্য, নড়াচড়া ঔদ্ধত্যের সীমা অতিক্রম করেছে।'

আজ শনিবার (৬ই ডিসেম্বর) সন্ধ্যায় অধ্যাপক আনু মুহাম্মদ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন। তার ফেসবুক অ্যাকাউন্টটি কর্তৃপক্ষের ভেরিফায়েড নয়।

আনু মুহাম্মদ লেখেন, 'প্রধান উপদেষ্টার ক্ষমতার তাপে তার তথাকথিত প্রেস সচিব বাংলাদেশের মানুষের সাথে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে।'

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি প্রসঙ্গ টেনে পোস্টে অধ্যাপক আনু মুহাম্মদ আরো বলেন, 'সর্বশেষ টাউট বাটপার কোম্পানির কোলে বসে ফুলবাড়ী নিয়ে তার মন্তব্য, নড়াচড়া ঔদ্ধত্যের সীমা অতিক্রম করেছে! এসবের যথাযথ জবাব তার প্রাপ্য।'

প্রেস সচিব শফিকুল আলম শনিবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলেন, 'ডরে আমার ভয় কাঁপতেছে!' তিনি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তবে অনেক নেটিজেন ধারণা করছেন এই পোস্টের মধ্য দিয়ে তিনি আনু মুহাম্মদের বক্তব্যের জবাব দিয়েছেন।

শফিকুল আলম কেন তথাকথিত প্রেস সচিব এবং কোন কোন 'টাউট বাটপার কোম্পানির কোলে বসে' মন্তব্য করছেন, এ বিষয়ে বিস্তারিত কিছু পোস্টে উল্লেখ করেননি আনু মুহাম্মদ। এসব বিষয়ের ব্যাখ্যা জানতে শনিবার রাতে একাধিক উপায়ে চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি। 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলে প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরোপ্রধান শফিকুল আলম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এতে বলা হয়, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা বেতন এবং অন্যান্য সুবিধাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আনু মুহাম্মদ শফিকুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250