সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

রান্না করা খাবার নিয়ে বন্যার্তদের পাশে বিজিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সীমান্তঘেঁষা গারো পাহাড়ে রান্না করা খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় নালিতাবাড়ীর হাতীপাগাড় ক্যাম্প প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের রান্না করা খাবার দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি। এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষকে খাবার দেওয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগে আমরা এক হাজার মানুষকে খাবার সহায়তা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বন্যায় আটকে ছিলেন ৩৭ নারী-শিশু, ৯৯৯ ফোনকলে উদ্ধার

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এ অঞ্চলে। বন্যার পানিতে ডুবে নালিতাবাড়ী ও নকলা উপজেলার নয়জনের মৃত্যু হয়েছে।

জেলায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ ও প্রায় দুই হাজার হেক্টর জমির সবজির আবাদ পানির নিচে ডুবে গেছে।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ ও প্রায় দুই হাজার হেক্টর জমির সবজির আবাদ নিমজ্জিত রয়েছে। পাশাপাশি মহারশি নদীর ৪টি স্থানে ও চেল্লাখালী নদীর ২টি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

এসি/ আই.কে.জে/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250