বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

দুই পরিবারের গল্প নিয়ে ধারাবাহিক ‘গিট্টু’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ধারাবাহিক নাটক ‘গিট্টু’র শুটিংয়ে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (১৯শে আগস্ট) থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে গিট্টু।

ধারাবাহিকটির গল্প খন্দকার পরিবার আর মির্জা পরিবারকে নিয়ে। একসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল দুই পরিবারের। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। যেকোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়। দুই পরিবারের এসব দ্বন্দ্ব নানা হাস্যরস আর মজার ঘটনার জন্ম দেয়।

এদিকে খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল একসময় প্রেমে জড়িয়ে যায়। মির্জা ও খন্দকার পরিবারকে মিলিয়ে দিতে চায় তারা। তবে পরিবারের কেউ যেন তাদের এই সম্পর্কের বিষয়টি টের না পায়, সে জন্য নিজেদের মধ্যে লোকদেখানো শত্রুতা বজায় রাখতে নানা কাণ্ড ঘটায় তারা।

গিট্টু ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সেমন্তী সৌমি, আবদুল্লাহ রানা, রুমান রুনি, শবনম পারভীন, রেশমা আহমেদ, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, কামরুন নাহার রুমা প্রমুখ।

জে.এস/

নাটক ধারাবাহিক নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250