শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সন্তান নেওয়ার জন্য চাপ দিচ্ছে পরিবার? সামলাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিয়ের পর পরিবারে নতুন শিশুর আগমন নিয়ে কল্পনা করতে থাকে অনেকে। আবার বিয়ের পর নাতি-নাতনির মুখ দেখার ইচ্ছে শ্বশুর-শাশুড়ি তো বটেই, আত্মীয়দেরও থাকে। কিন্তু সময় বদলেছে। এখন তো আসলে ক্যারিয়ার ভাবনা থাকে। আবার স্বামী-স্ত্রীর মধ্যেও নানা পরিকল্পনা থাকে। কিন্তু পরিবারেই যখন চাপ আসে তখন নারীদের জন্য তা একটু ঝামেলারই। তবে এই ঝামেলা এড়ানো যায়। শুধু মেয়েরা কেন, ছেলেদেরও তো এ কথা শুনতে হয়। বিষয়টিতে উদ্বিগ্ন না হয়ে স্মার্টভাবে সামলে নিন। জেনে নিন সামলাবেন যেভাবে-

প্রসঙ্গ এড়ান

আলোচনাক্রমে কেউ বিষয়টি তুলে আনলে প্রসঙ্গ বদলান। তবে রূঢ়ভাবে নয়। মুরব্বি কেউ হলে তাদের সঙ্গে এমনভাবে কথা ঘুরিয়ে দিন যেন মনে হয় আপনি বিষয়টা নিয়ে এই মুহূর্তে ভাবতে পারছেন না। তারপর অন্য আলোচনা টানুন।

আরো পড়ুন : বর্ষায় আচার ভালো রাখার কৌশল

সরাসরি বলুন

আপনার বন্ধু বা ভাই-বোনের কেউ হলে সরাসরি বলুন যে এই প্রসঙ্গ আপনার আর আপনার সঙ্গীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয় নিয়ে আপনার পরিকল্পনা থাকলেও সেটি নিয়ে আলোচনা যে করতে চান না সেটা বোঝান।

পাত্তা নয়

সব কথা শুনতে নেই। অনেকে অনেক কিছুই বলবে। এখন সবার কথা শোনার সময় কোথায়। এত ঝামেলার মধ্যে তাই এসব কথাকে পাত্তাই দেবেন না।

সঙ্গীর সঙ্গে আলাপ করুন

আপনার সঙ্গীর সঙ্গে এ নিয়ে আলাপ করুন। দিনশেষে এটি আপনাদের সিদ্ধান্ত। যদি বিষয়টা এমন হয় যে, সন্তান নেওয়ার বিষয়টা অযৌক্তিক না তাহলেও আপনারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এটা অন্তত ভালো। তাই সঙ্গীর সঙ্গে আলাপ করে নিলে সমস্যার অনেক দ্রুত সমাধান হয়ে যায়।

এস/ আই.কে.জে/

টিপস সন্তানধারণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250