সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

পেশাদারত্বের প্রমাণ দিলেন দর্শনা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

রোজার ঈদে শাকিব খানের ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও হতাশ করেছে ‘অন্তরাত্মা’। প্রথম সপ্তাহ শেষ না হতেই নামিয়ে দেওয়া হয় সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি। অন্তরাত্মার ভরাডুবির অন্যতম কারণ ছিল প্রচারের অভাব। 

বরবাদ নিয়ে সরব থাকলেও অন্তরাত্মা নিয়ে একেবারেই নীরব ছিলেন শাকিব। অন্যদেরও তেমন ভূমিকা দেখা যায়নি। তবে ব্যতিক্রম অন্তরাত্মার নায়িকা দর্শনা বণিক। পেশাদারত্বের প্রমাণ দিয়ে এখনো সিনেমাটির প্রচার করে যাচ্ছেন এ টালিউড অভিনেত্রী।

ঈদের প্রায় দু্ই মাস পর গতকাল শুক্রবার (২৩শে মে) থেকে ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে অন্তরাত্মা। ফেসবুকে অন্তরাত্মার হললিস্ট শেয়ার করে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দর্শনা। সশরীরে বাংলাদেশে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় অন্তরাত্মা নিয়ে নিয়মিত পোস্ট করেছেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বলতে গেলে, অন্তরাত্মার প্রচারের কাজ একাই সামলানোর চেষ্টা করে গেছেন তিনি।

মুক্তির পর সিনেমাটি যখন নামিয়ে দেওয়া হয়েছিল, সে সময় দর্শনা জানিয়েছিলেন, সময় নিয়ে প্রচার করলে সিনেমাটি ভালো করত। মুক্তির আগেই অন্তরাত্মা নিয়ে নেতিবাচক মন্তব্য সিনেমাটিকে পিছিয়ে দিয়েছে বলেও অভিমত তার।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250