বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

আজ জন্মদিন, ৬৬ বছরেও তরুণ হানিফ সংকেত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

নব্বই দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন হানিফ সংকেত। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে প্রতিনিয়তই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে। উপস্থাপানাও যে একটি শিল্প, তা বরাবরই প্রমাণ করেছেন তিনি। কোটি কোটি দর্শকের সেই প্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেতের জন্মদিন আজ (২৩শে অক্টোবর)।

১৯৫৮ সালের আজকের দিনেই বরিশালে জন্ম হয়েছিল তার। জীবনের ৬৫টি বসন্ত পেরিয়ে ৬৬ বছরে পা দিলেন হানিফ সংকেত। বয়সের এই দ্বারপ্রান্তে এসেও যেন এখনও তরুণই রয়ে গেছেন তিনি।

হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ১৯৮৯ সালে তিনি শুরু করেন ‘ইত্যাদি’ উপস্থাপনা। এটির রচয়িতা এবং পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিলেও প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম খ্যাতি লাভ করেন তিনি।

‘ইত্যাদি’তে কেবল হাস্যরসকে তুলে ধরেন না হানিফ সংকেত। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে নানান কার্যক্রম তুলে ধরেন তিনি।

‘ইত্যাদি’র মাধ্যমে সমাজের নানা প্রচলিত অসঙ্গতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন হানিফ সংকেত। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে। কিছুটা রম্য হলেও নজর কাড়ে সবার।

শুধু তাই নয়, ‘ইত্যাদি’র মাধ্যমে সামাজিক নানা সমস্যার সমাধানও দেন বহু প্রতিভাধর হানিফ সংকেত। তার এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এনে এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সারাদেশের নানা শ্রেণি-পেশার বহু মানুষকে স্বাবলম্বী করেছেন তিনি।

উপস্থাপনার পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন হানিফ সংকেত। এছাড়া ‘প্রথম প্রেম’ নামে একটি সিনেমায় ‘তু তু তু তারা, মর্জিনার বাপ মার্কা মারা’ শিরোনামে একটি গানও গেয়েছেন তিনি।

গুণী এই ব্যক্তিত্ব ২০১০ সালে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছেন। পেয়েছেন ‘জাতীয় পরিবেশ পদক’ এবং ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’সহ দেশি-বিদেশি অনেক সম্মাননা।

ওআ/ আই.কে.জে/


হানিফ সংকেত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250