শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কপ-২৯ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১২ই নভেম্বর) জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে আজারবাইজানের দুই প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া কপ-২৯ সম্মেলনে লিশটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেফতার

এর আগে সোমবার (১১ই নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ই নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।

কপ-২৯ জলবায়ু সম্মেলনের অধ্যাপক ইউনূস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

এসি/কেবি

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250