সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। সুলতান মনসুর অনেক দিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের টিকিটে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক খ্যাতিমান এ ছাত্রলীগ নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হিসেবে পরিচিতি লাভ করেন। পরে আওয়ামী লীগ থেকে বাদ পড়েন।

পরে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হন। ওই সময় বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনেও ভূমিকা রাখেন তিনি।

সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে ১৯৮৯-৯০ মেয়াদে ডাকসুর ভিপি নির্বাচিত হন। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই নেতা নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ করেন।

আই.কে.জে/

সুলতান মোহাম্মদ মনসুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250