মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ধর্মেন্দ্রকে নিয়ে গুজব ছড়ানো ক্ষমার অযোগ্য: হেমা মালিনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে আছেন এবং তার মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

এই গুজবের মুখে অবশেষে মুখ খুলেছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল, যারা এসব খবরকে 'ভিত্তিহীন' এবং 'ক্ষমাহীন' বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গুঞ্জন যখন তুঙ্গে, তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল। তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, তার বাবার অবস্থা স্থিতিশীল। খবর এনডিটিভির।

বিবৃতিতে অভিনেত্রী লেখেন, ‘ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি, আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো ভুয়া খবরে আরও বেশি ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। তিনি আরেক পোস্টে কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন।

হেমা লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। কীভাবে সত্যিটা না জেনে এই ধরনের ভুয়া সংবাদ ছড়ানো হতে পারে, আমার কোনো ধারণা নেই। যেখানে অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। দয়া করে, একটি পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।’

পরিবার নিশ্চিত করেছে, বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত এই অভিনেতা বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসার প্রতি যথাযথভাবে সাড়া দিচ্ছেন। গুজবে কান না দিতে এবং পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ধর্মেন্দ্রের পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে।

জে.এস/

হেমা মালিনী ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250