শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

১১ দলীয় নির্বাচনী জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৪ই জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গতকাল মঙ্গলবার (১৩ই জানুয়ারি) আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণের ফলে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না।সংবাদ সম্মেলনের নতুন সময়সূচি পরবর্তী সময় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রাশেদ প্রধান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ১১ দল সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আজ ১৪ই জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায়। ইনশাআল্লাহ।

জে.এস/

১১ দলীয় নির্বাচনী জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250