শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় গীতিনাট্য ‘গম্ভীরা’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪

#

ছবি- সংগৃহীত

রবিউল হক
গম্ভীরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের অতি জনপ্রিয় লোকনাট্য হিসেবে সর্বজনবিদিত এক ঐতিহ্যবাহী ধারা। তবে দেশের অন্যান্য অঞ্চলেও গম্ভীরা পরিবেশন করতে দেখা যায়। সমসাময়িক নানা অসঙ্গতি এর বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত।

গম্ভীরা গানের উদ্ভব

গম্ভীরা গানের উৎস মূলত ‘বর্ষ বিবরণী’ থেকে- এরূপ ধারণা রয়েছে। তবে, মধ্যযুগের ব্যাঙ্গধর্মী গীতিনাট্য হিসেবে সঙ পরিবেশনা রীতি বিবর্তনের ধারায় পূজা উৎসব হিসেবেই গম্ভীরা গানের উৎপত্তি বলে গবেষকদের ধারণা।

গম্ভীরা গানের মঞ্চ

গম্ভীরা গানের পরিবেশনকারীরা গোলাকার হয়ে বৃত্তাকারে অবস্থান নিয়ে একপাশে যন্ত্রীদের রেখে উন্মুক্ত স্থানে ছামিয়ানাযুক্ত মঞ্চে এই ঐতিহ্যবাহী পরিবেশনা উপস্থাপন করে থাকেন। দর্শকরা সাধারণত মঞ্চের চতুর্দিকে গোলাকার হয়ে আসন গ্রহণ করে ঐতিহ্যবাহী মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করে থাকেন।

সাজসজ্জার ঘর

ঐতিহ্যবাহী গম্ভীরা গানের পরিবেশনে শিল্পীদের তেমন কোনও বিশেষ সাজসজ্জার প্রয়োজন হয় না। তবুও কোনও কোনও গম্ভীরা গানের পরিবেশনার জন্য নির্ধারিত মূল মঞ্চের কাছেই সাজঘরের ব্যবস্থা থাকে।

ব্যবহৃত বাদ্যযন্ত্র

গম্ভীরা গান পরিবেশনে বাদ্যযন্ত্র হিসেবে পূর্বে ক্যাসিও ও ঢোলের ব্যবহার হলেও বর্তমানে তবলা, বাঁশি, হারমোনিয়াম, জুরি ও মন্দিরার ব্যবহার বিশেষ আবহ তৈরি করে।

পোশাক

এ গানের পরিবেশনায় শিল্পীদের প্যান্ট, লুঙ্গি, গামছা এমনকি হাফপ্যান্ট পরিধান করার বেশ প্রচলন রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের পেশা কৃষির প্রতীকী মাথাল মাথায় দেওয়া নানা-নাতি দুই চরিত্রের জন্য আবশ্যক।

অভিনয় উপকরণ

গম্ভীরা গানে লাঠি, খাতা, পায়ের জন্য নূপুর বা ঘঙ্গুর ব্যবহার করা হয়। এ গানের পরিবেশনার জন্য তেমন কোনও বিশেষ উপকরণ প্রয়োজন হয় না।

গম্ভীরা গানের পরিবেশনা রীতি

এ গানের পরিবেশনার সাথে আল্কাপ গানের বেশ সাদৃশ্য রয়েছে। গান, সংলাপ ও অভিনয়ের এক মিশ্র পরিবেশনা গম্ভীরা গান। নৃত্যাভিনয় সহযোগে দোহারগণ গম্ভীরা গানের ধুয়া পরিবেশন করে থাকেন। এমনকি গম্ভীরায় শিবের বন্দনা খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়ে থাকে।

গম্ভীরা গানের শিল্পীদের বর্তমান অবস্থা

দেশের বিভিন্ন অঞ্চলে গম্ভীরা গানের দল রয়েছে। তবে জনপ্রিয়তার কারণেই চাঁপাইনবাবগঞ্জ জেলার গম্ভীরা দলের পরিবেশনা বেশ সক্রিয়। রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলায় যেকোনও সামাজিক বিষয় নিয়ে গম্ভীরার পরিবেশনা হয়ে থাকে। এর জন্য বিশেষ কোনও উৎসবের প্রয়োজন হয় না।

রবিউল হক, লোক গবেষক ও শিল্পী

আই.কে.জে/

গম্ভীরা গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250