রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

পরিবারের মেজো সন্তানই তুলনায় সৎ, নম্র ও মিশুক হয় : গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

সমাজে একটি প্রচলিত ধারণা আছে, পরিবারে মেজো সন্তানরা যেন সবসময়ই একটু অবহেলিত। বড়রা বেশি গুরুত্ব পায়। আর ছোটরা পায় বেশি আদর। এই দুয়ের ছায়ার মাঝে মেজরা যেন হারিয়ে যায়।কিন্তু সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য—মেজো সন্তানরাই নাকি ব্যক্তিত্বের দিক থেকে অনেক এগিয়ে!

কানাডার ব্রক ইউনিভার্সিটির মাইকেল অ্যাশটন এবং ইউনিভার্সিটি অব ক্যালগারির কিবিয়ম লি পরিচালিত একটি গবেষণায় জানা গেছে, মেজো সন্তানরা সাধারণত আরও সৎ, নম্র  এবং সহজে মিশুক স্বভাবের হয়।

হেক্সাকো পারসোনালিটি ইনভেন্টরি নামের একটি বিশেষ মানদণ্ড ব্যবহার করে তারা মেজো সন্তানদের ব্যক্তিত্ব বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, সততা ও নম্রতায় মেজো সন্তানদের স্কোর সবচেয়ে বেশি।

গবেষণায় বলা হয়েছে, মেজো সন্তানরা সহজে অন্যকে ক্ষমা করে, নমনীয়ভাবে বিচার করে এবং নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। এমনকি তারা নিজেদের স্বার্থের চেয়ে সম্পর্ককে বেশি গুরুত্ব দেয়। বিলাসবহুল জীবনযাপন বা সামাজিক মর্যাদার প্রতি তাদের বিশেষ আকর্ষণ থাকে না।

২০২০ সালের একটি গবেষণা জানাচ্ছে, জন্মক্রমের সঙ্গে ব্যক্তিত্বের সরাসরি কোনো সম্পর্ক নেই।

তবু মেজো সন্তানরা যে সম্পর্ক, নম্রতা আর সততার দিক থেকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকে, তা নতুন করে ভাবাচ্ছে অনেককেই। নতুন গবেষণার দাবি তাই সাড়া ফেলে দিয়েছে চারদিকে।

সূত্র: দ্য ওয়াল

ওআ/ আই.কে.জে/


গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250