রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

পাঁচ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি ক্যাটেগরিতে ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (২৮শে এপ্রিল) বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০২৩ ও ২০২৪ প্রদানের লক্ষ্যে মনোনয়ন চূড়ান্ত করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের ৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০২৩ এর জন্য বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব ক্যাটেগরিতে যৌথভাবে ঢাকার মো. আবু সাইদ এবং ঝিনাইদহের মো. জহির রায়হান; বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটেগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটেগরিতে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) নির্বাচিত হয়েছে। 

বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০২৪ এর জন্য  বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব ক্যাটাগরিতে পাবনার আকাশ কলি দাস; বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটেগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটেগরিতে নওগাঁর জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা নির্বাচিত হয়েছে। 

সভাপতির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব অন্য যেকোনো সময়ের চাইতে এখন অনেক বেশি। যারা পুরস্কার পাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন প্রদানের জন্য ২০১২ সালে জারিকৃত নীতিমালা যুগোপযোগী করা হবে। মন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

আরও পড়ুন: ‘মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে’

সভায় অন্যদের মধ্যে  মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ এর প্রতিটি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও ৫০ হাজার টাকার অ্যাকাউন্ট পে-ই চেক এবং সনদপত্র বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুনে অনুষ্ঠিতব্য বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া হবে।

এসকে/ এএম/ 

অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সামাজিক মাধ্যম হঠাৎ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পক্ষে-বিপক্ষে কেন সরব

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250